• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে বিভিন্ন প্রতিষ্ঠানকে সোলার প্যানেল বিতরণ

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2017   Sunday

বান্দরবান সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩১১টি প্রতিষ্ঠান ও ৪০টি পরিবারকে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।  শনিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ সোলার বিতরণ করেন।

 

শনিবার প্রতিমন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি নিজ বাসভবনে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় সোলার বিতরণে আগে তার বক্তব্যে বলেন, জনগণের বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে যে সকল এলাকায় বিদ্যুৎ পৌছানো সক্ষম হয়নি, সেসব এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের উদ্দ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তিনি আরো বলেন, বান্দরবানের প্রত্যেকটি দূর্গম এলাকাকেও বিদ্যুতের আওতায় আনা হবে।

 

সদর উপজেলা ত্রান বাস্তবায়ন কমর্কতা (পিআইও) মো: আলমগীর জানান, ২০১৬-১৭ অর্থ বছরে টিআর, কাবিতার মোট বরাদ্ধের অর্ধেক অংশ ব্যয় করা হবে সোলার প্যানেলের জন্য। জেলা সদ উপজেলার সদর, কুহালং, রাজবিলা, টংকাবতী, সুয়ালক ইউনিয়নে মোট ৩৫১টি সোলার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪০ পরিবারকে ৪০টি ও ৩১১টি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়। গ্রামীণ অবকাঠামো সংষ্কার কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার বিতরণ করা হয়েছে।

 

সোলার বিতরণ অনুষ্ঠানে এসময় জেলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদর উপজেলা ত্রান কর্মকর্তা মো: আলমগীরসহ ইউপি চেয়ারম্যান, সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ