• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে অর্ধ দিবস হরতাল পালিত

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2017   Sunday

বান্দরবানে রোববার অর্ধ দিবস হরতাল পালন করেছে পার্বত্য বাঙ্গালীদের কয়েকটি সংগঠন।

 

লংগদু উপজেলার ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তি এবং বাঙালিদের গণগ্রেপ্তার বন্ধসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবীতে এ হরতালের ডাক দেওয়া হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল পালিত হয়েছে।

 

রোববার সকাল থেকে দুপুর ১২ পর্যন্ত বান্দরবান রাঙামাটি রুটে সরাসরি কোনো যান চলাচল করেনি। জেলা শহরের বাস ষ্টেশন থেকে সকাল নয়টার পর চট্টগ্রাম ও কক্সাবাজারের উদ্দেশ্যে সরাসরি যান চলাচল শুরু হয়। সকাল নয়টার পর শহরের ভিতরে স্বাভাবিক নিয়মে যান চলাচল শুরু হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা জোরদার করতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সকাল থেকে রাস্তায় কোনো পিকেটার পিকেটিং করেনি।

 

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিক উল্লাহ জানান, অপ্রীতিকর ঘটনা ছাড়াই অর্ধ দিবস হরতাল পালন করেছে হরতালকারীরা। নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ