• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও মুখ্য নির্বাহী কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2017   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

রাঙামাটি পার্বত্য পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, পরিষদের সদস্য সবির কুমার চাকমা, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এডিপিইও মনসুর আলী চৌধুরী, নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী এবং পরিষদের কর্মচারী কল্যাণ সমিতির সহ সভাপতি জগদ্বীশ চাকমা।

 

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন প্রায় তিন বছর পরিষদে দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি তার কাজ ও দায়িত্বের প্রতি খুবই আন্তরিক ছিলেন। তিনি শুধু পরিষদের কর্মকর্তা কর্মচারী নয়, জনপ্রতিনিধি ও সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে ব্যবহারে অত্যন্ত আন্তরিক ছিলেন। একারণে তিনি সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

 

বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন বলেন, পার্বত্য এলাকার মানুষ খুবই আন্তরিক ও শান্তিপ্রিয়। দেশের খুবই কম ভাগ্যবান কর্মকর্তার বদলী পার্বত্য জেলায় হয়। আমি এখানে এসে এখানকার বিভিন্ন ভাষাভাষী মানুষের কল্যাণে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সেকারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তার হাতে শুভেচ্ছা ক্রেষ্ট তুলে দেন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও অন্যান্য কর্মকর্তাগরা।

 

উল্লেখ্য, বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন সিলেটের ভূমি অফিসের কর্মকর্তা হিসেবে যোগদান করার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ