• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2017   Saturday

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্নিমা উপলক্ষে শনিবার রাঙামাটির রাজ বন বিহারে ধর্মীয় অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে পাহাড় ধসের নিহতদের আত্নার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা কর হয়।

 

রাঙামাটি রাজ বন বিহারের ধর্মদেশনালয়ে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন রাঙামাটির রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে বক্তব্যে দেন রাজ বন বিহারের সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। অনুষ্ঠানে শত শত পূর্নার্থী এ ধর্মীয় অনুষ্ঠানে শরিক হন।

 

এর আগে ভিক্ষু সংঘের পিন্ডদান, বুদ্ধ পূজা,পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিস্কার দান, সংঘদানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানসহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এছাড়া গেল  ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিহতদের আত্নার শান্তি কামনা করে  ৫মিনিট ভাবনা করা হয় এবং মোমবাতি প্রজ্বালন করা হয়।

 

উল্লেখ্য,এই আষাঢী পূর্নিমা তিথিতে বৌদ্ধ ধর্মীয় গুরুরা(ভিক্ষু-শ্রমন) তিন মাস বর্ষাবাস পালনের শুরু করে। তিন মাস বর্ষাবাস শেষে  প্রবারণা পূর্নিমা উদযাপন করা হয়ে থাকে। এর পর থেকে দীর্ঘ এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হয় প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ