• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় স্যাপলিং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2017   Monday

লামায় কারিতাসের উদ্যোগে বিশ্ব দাতা সংস্থা ইউএসএআইডি এর ‘খাদ্য উন্নয়ন সহায়তা কর্মসূচী’র অর্থায়নে এনজিও ‘হেলেন কেলার ইন্টারন্যাশনাল ৫ বছর মেয়াদে লামা উপজেলায় স্যাপলিং প্রকল্প বাস্তবায়নের উদ্যাগ নিয়েছে।  এই উপলক্ষে মঙ্গলবার লামায় এক কর্মসূচী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ হল রুমে  আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু। এ সময় উপস্থিত ছিলেন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর টিম লিডার (এমসিএইচএন) ডাঃ অং সা জাই মার্মা, টিম লিডার (জীবিকায়ন) দিপংকর চাকমা, কারিতাস প্রোগ্রাম ম্যানাজার সুভাষ গোমেজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম সহ লামা উপজেলার সকল বিভাগের সরকারী কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, জন-প্রতিনিধি ও সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তা কর্মচারীরা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন স্যাপলিং প্রকল্প লামা উপজেলা কর্ডিনেটর ইয়াহিয়া আহমদ। প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সুভাষ গোমেজ।

 

অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্যে ডাঃ অং সা জাই মার্মা বলেন, দাতা সংস্থা ইউএসএআইডি এর অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগীএনজিও হেলেন কেলার ইন্টারন্যাশনাল, কারিতাস বাংলাদেশ, সিআরএস, ওয়ার্ল্ড ফিস এ স্যাপলিং প্রকল্প বাস্তবায়ন করবে। মাঠ পর্যায়ে লোকাল এনজিও’র মাধ্যমে উক্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে। লামা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫৯৫টি পাড়ায় এই প্রকল্পের কর্মএলাকা হিসেবে চিহ্নিত করছে।

 

প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপনকালে সুভাষ গোমেজ বলেন, নারী ও পুরুষের উভয়ের জন্য আয় ও পুষ্টিকর খাদ্যের সহজপ্রাপ্যতা, গর্ভবতী নারী, দুগ্ধদানকারী মা ও ৫ বছরের কম বয়সী শিশু এবং কিশোরীদের পুষ্টিমান উন্নয়ন ও প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে এই প্রকল্প।

 

উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খিন ওয়ান নু ও লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম তাদের বক্তব্যে এই প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করেন। সকলের সমন্বয়ে এ প্রকল্পের কাজ অব্যাহত রাখলে এ কাজের উদ্যেশ্য যথাযথভাবে সফল হবে বলে আশা ব্যক্ত করেছেন।

 

স্যাপলিং প্রকল্পের লামা উপজেলা কর্ডিনেটর ইয়াহিয়া আহমদ বলেন, ২০১৫ সালের সেপ্টম্বর থেকে এ স্যাপ্লিং প্রকল্পটির যাত্রা শুরু হয়। এ প্রকল্প বাস্তবায়নে কতো অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এমন এক প্রশ্নের জবাবে প্রকল্পের কর্ডিনেটর ইয়াহিয়া আহমদ বলেন, স্যাপলিং প্রকল্পের অর্থ বরাদ্দের বিয়টি আমার জানা নেই। এটি হেড অফিস দেখা শুনা করে। আমি শুধু কাজের অগ্রগতি হচ্ছে কিনা এবং কাগজ পত্র দেখাশুনা করি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ