• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2017   Monday

বেতন-ভাতা ও পেনশনসহ সকল প্রকার সরকারি সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবীতে  সোমবার অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে খাগড়াছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

 

পৌরসভার সামনে শহরের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন পালনকালে সমাবেশে সভাপতিত্ব করেন  বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন।  বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অংক্য মং মারমা, পৌরসভার সচিব পারভীন আকতার প্রমুখ।

 

বক্তারা বলেন, সারাদেশের ৩২৪টি পৌরসভার প্রায় ১৫ হাজার নিয়মিত কর্মকর্তা-কর্মচারী আছেন, যাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। আবার অনেকেই অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করা পর্যন্ত অবসরকালীন প্রাপ্য ভাতা ভোগ করে যেতে পারছেন না। এছাড়া বেতন-ভাতা, পি-এফ, গ্রাচুইটি ইত্যাদি পাওয়ার জন্য বিদ্যমান আইনগুলো পৌর কর্মকর্তা-কর্মচারীদের কোন সুরক্ষা দেয়নি অভিযোগ করে অবিলম্বে দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা সরকারি তহবিল থেকে দেয়ার দাবি জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ