• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2017   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গঁল চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল’সহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী বলেন, গেল ১৩জুন রাঙামাটিতে প্রাকৃতিক দূর্যোগের পর সকল প্রতিষ্ঠানকে সাথে নিয়ে জেলা প্রশাসন দূর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বর্তমানে ৬টি আশ্রয়কেন্দ্রে ১হাজার ৪শত দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষ রয়েছে। তাদের নিয়মিত খাবার-পানি-চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ জানান, রাঙামাটিতে প্রাকৃতিক দূর্যোগে শালবন এলাকায় দূর্যোগে রাঙামাটি-চট্টগ্রামের মূল রাস্তাটি ভাঙ্গন ও রাস্তা নির্মানের পর থেকে কোন ভারী যানবাহন যাতে চলাচল করতে না পারে অদ্যাবধি পুলিশ প্রশাসন ডিউটিরত রয়েছে। এছাড়া জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

 

সভাপতির বক্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান  বৃষকেতু চাকমা বলেন, শিক্ষার মানউন্নয়নে স্কুল পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি, শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নিয়ে জেলা ও প্রতিটি উপজেলায় শিক্ষা উন্নয়ন বিষয়ক সভা করা হবে।  উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবারের এইচএসসি পরিক্ষার ফলাফল আশাব্যঞ্জক নয়। তাই এ বিষয়ে আমাদের আরো বেশী করে গুরুত্ব দিতে হবে। শিক্ষিত জাতি দেশের সম্পদ। তিনি এ জেলায় শিক্ষিত জাতি গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

তিনি আরো বলেন, গেল ১৩জুন এ জেলায় প্রাকৃতিক দূর্যোগে পর দূর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, বিদ্যূৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ পৌরসভা’সহ যে সকল প্রতিষ্ঠান সংগঠন ও ব্যাক্তি এগিয়ে এসেছেন সকলকে আগামীতেও এগিয়ে আসায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ