• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে আওয়ামীলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2017   Thursday

বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামীলীগের ঘোষিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে কাপ্তাইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগের কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা  সভাপতি ও সাবেক কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী।

 

অন্যান্যর মধ্যে উপস্হিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি খালেকুন নূর সিকদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শফিউল আলম খোকন,এমপি ফিরোজা বেগম চিনুর কাপ্তাই উপজেলা প্রতিনিধি ইব্রহিম খলিল, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এআর লিমন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাগর চক্রবর্তীসহ দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। 

 

সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগে কোন দেশদ্রোহীদের সদস্য করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্রগ্রামে  যে পরিমাণ উন্নয়ন হয়েছে,তা কোন সরকার করতে পারেনি। তাই জন নেত্রীর হাতকে শক্তিশালী করতে হলে ঐতিহ্যবাহী এই সংগঠনের সদস্য সংখ্যা বাড়িয়ে পাহাড়ের মানুষের কথা, সাধারণ জনগণের কথা আরোও বেশী তুলে ধরতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ