• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মা’কে হারিয়ে শিশু ফারিয়া ও ফাহিম শুধু কাঁদছে

এস.কে খগেশপ্রতি চন্দ্র, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2017   Sunday

আড়াই বছরের শিশু ফারিয়া জান্নাত মাহি’র কান্নার আর্তনাদ কে থামাবে? সঙ্গে কাঁদছে তার বড় ভাই ফাহিমও (৫)৷ তারা আম্মু আম্মু করে কাঁদছে, এ সময় তারা কেঁদে কেঁদে বলছে আমার আম্মুকে এনে দাও৷ কোন ভাবেই কাঁন্না থামছিল না ৷ এই শিশুদের কান্নার আত্নচিৎকারে আশে-পাশের পরিবেশ যেন ভারী হয়ে উঠেছে। 

 

রোববার মাহি আর ফাহিমের মা জান্নাতুল মাওয়া খুকির ধর্মীয় রীতি অনুযায়ী ৪ঠা দিবসের ফাতেহা সম্পন্ন হয়েছে আলীকদম উপজেলার রেপারপাড়া এলাকার নিজ গৃহে । গেল ১৭ আগষ্ট গভীর রাতে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকার নিজ গৃহে খুন হন জান্নাতুল মাওয়া খুকি।

 

এ ঘটনায় গেল ১৭ আগষ্ট নিহত জান্নাতুল মাওয়া খুকির(২৪) মা মোহছেনা বেগম বাদী হয়ে আলীকদম থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন ৷

 

নিহত জান্নাতুল মাওয়া খুকির ভাই মোঃ নাছির জানান, তার বোন খুন হওয়ার পর তার দুলাভাই মোর্শেদ আলম বোনের মৃত্যুর সংবাদ শুনে দেশে চলে আসার জন্য চেষ্টা করছে৷ মোর্শেদ আলম এখন সৌদি আরব রয়েছেন৷ কিন্তু প্রক্রিয়াগত কারণে আসতে পারছেন না ৷  রোববার ধর্মীয় রীতি অনুযায়ী বোনের নিজ গৃহে ৪ঠা দিবসের ফাতেহা সম্পন্ন হয়েছে। ফাতেহা শেষে তার  বোনের ছেলে মোঃ ফাহিম ও মেয়ে ফারিয়া জান্নাত মাহি-কে নিয়ে তাদের বাড়িতে যাবেন।

 

মামলার বাদী মোহছেনা বেগম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার আদরের মেয়ে খুকি (জান্নাতুল মাওয়া খুকি) কে ওরা তার কাছ থেকে নিয়ে গেছে৷ তার নাতিদের কান্না থামাতে পারছেন না৷ শুধু কাঁদছে ওরা৷ কোনভাবেই শান্ত করতে পারছেন না ৷ যারা তার মেয়েকে খুন করেছে তাদের (হত্যাকারীদের) ফাঁসির দাবি জানান তিনি।

 

আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আহম্মদ জানান,তার এলাকার এ ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে৷ প্রবাসী মোর্শেদ আলমের স্ত্রী জান্নাতুল মাওয়া খুকি’র হত্যাকারে সাথে জড়িত প্রকৃত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ৷

 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সায়েদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জান্নাতুল মাওয়া খুকি হত্যাকান্ডের বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে আমাদের নিবিড় তদন্ত চলছে৷ তবে শীঘ্রই এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ