• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৭০ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2017   Monday

দীর্ঘ ৭০ দিন পর সোমবার সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। গেল ১৩ জুন পাহাড় ধসের ঘটনায় রাঙামাটির শালবাগান এলাকায় সড়কের প্রায় দেড়শ ফুট ধসে যায়। ধসে যাওয়া স্থানের পাশে বিকল্প সড়ক তৈরী করে এতো দিন হালকা যানবাহন চলাচল করছিল।


উল্লেখ্য, গেল ১৩ জুন ভারী বর্ষনে পাহাড় ধসে রাঙামাটি সদর,জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় দুই সেনা কর্মকর্তা ও তিন সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এ ঘটনায় রাঙামাটি শহরের ভেদেভদী, যুব উন্নয়ন বোর্ড শিমুলতলী,রুপনগর, নতুন পাড়া, মুসলিম পাড়া,মোনঘর এলাকা,ওমদা মিয়া হিলসহ বিভিন্ন এলাকায় লোকজন ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্থদের জন্য শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়। এসব আশ্রয় কেন্দ্রে ৩ হাজার ২শ জন নারী-পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা কিছু সংখ্যক পরিবার নিজ নিজ বাড়ী ঘরে ফিরে যাওয়ায় ৬টি আশ্রয় কেন্দ্র করা হয়। বর্তমানে এসব আশ্রয় কেন্দ্রে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ শ ২৬ জন আশ্রয়ে রয়েছে। এসব আশ্রিত লোকজনদের মাঝে দুবেলা খাবারসহ অনান্য সহায়তা দেয়া হচ্ছে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান নামক স্থানে পাহাড় ধসে যাওয়ায় দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পর হালকা যান চলাচলের খুলে দেয়া হয়।


এদিকে, রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের শালবাগান এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ৫০ ফুট দৈর্ঘ্য বেলী ব্রীজ নির্মানের কাজ এক মাস দশ দিনের মাথায় সমাপ্ত করে সড়ক ও জনপথ বিভাগ। এতে ব্যয় হয়েছে ২কোটি ৩৭ লাখ টাকা। সোমবার অনুষ্ঠানিকভাবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেলী ব্রীজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের উন্মুক্ত করা হয়। এতে উদ্ধোধন করেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন। এসময় উপ বিভাগীয় প্রকৌশলী মাকসুদুর রহমান, উপ সহকারী প্রকৌশলী আবু মছাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবাগান এলাকায় ভেঙ্গে যাওয়া সড়কে বেলী ব্রীজের সোমবার থেকে ভারী যানবাহনের জন্য খুলে দেয়া হয়েছে। এখন থেকে সকল ধরনের পূন্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।


তিনি আরো জানান, গেল ১৩ জুন পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি জেলায় বিভিন্ন সড়কে ১৩৯টি স্থানে ভেঙ্গে গেছে। সেগুলো ইতোমধ্যে জরুরী ভিত্তিতে মেরামতের জন্য কাজ চলছে। এ জন্য ১৪কোটি ১লাখ টাকা মন্ত্রনালয় থেকে বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করা যাচ্ছে তার বরাদ্দ পাওয়া যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ