• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকল উপজেলা পরিষদের সম্প্রসারিত চার তলা নতুন ভবনের কাজ শুরু

পুলিন চাকমা। বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2017   Thursday

রাঙামাটির বরকল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে  ৪কোটি ৩৯লক্ষ ৫০ হাজার ৯শ৮৭ টাকার ব্যয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন চার তলা ভবন নিমার্নের কাজ শুরু করা হয়েছে।  এ উপজলোয় সর্ব প্রথম চারতলা ভবন  নিমার্ণে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমে অগ্রগতি আসবে। পাশাপাশি পাহাড়ের চুড়ায় এ চার তলা ভবনটি নিমির্ত হলে পর্যটকদের  আকর্ষণ করবে।  আগামী এক বছরের মধ্যে  ভবনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

বৃহষ্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা নতুন ভবনের নিমার্ণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বিধান চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কার্যালয়ের প্রতিনিধি প্রকৌশলী মোঃ আবুল হায়াত,এলজিইডি চট্টগ্রাম তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি প্রকৌশলী নাজিম উদ্দিন নিবার্হী প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ শহিদ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা ঠিকাদার বিনয় চাকমা,ঠিকাদার চিরঞ্জীব চাকমাসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা বলেন নতুন এ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনটি নিমির্ত হলে সরকারি বিভিন্ন দপ্তরের সংকট যেমনি দুর হবে তেমনি দাপ্তরিক কর্মকান্ডে গতিশীলতা ফিরে আসবে।

 

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকৌশলী এসএম মাহবুবুর রহমান বলেন, দুগর্ম উপজেলায় এটি প্রথম সরকারি বড় স্থাপনা নিমির্ত হচ্ছে।

 

উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্র জানায়- উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪কোটি ৩৯লক্ষ ৫০ হাজার ৯শ৮৭ টাকা। মেসার্স লুম্বিনী এন্টার প্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান এ ভবন নিমার্নের কাজে দায়িত্ব পেয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ