• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে বিএনপির নেতাকর্মীদে বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2017   Tuesday

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে  বিএনপি।

 

শহরের কাঠালতলিস্থ জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে পুলিশের ঘেরাও অবস্থায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র নেতা হারুন রশীদ। বক্তব্য রাখেন. জেলা বিএনপির সাধারন সম্পাদক  দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম প্রমূখ।

 

সমাবেশে বিএনপির নেতারা  বলেন, বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের কার্যক্রম ব্যাহত করতে আওয়ামীলীগ কাপ্তাই বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।  নেতৃবৃন্দ অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী  জানান।

 

উল্লেখ্য, বিএনপি সংগ্রহ অভিযানে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউয়িন পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগে গেল সোমবার বিএনপি কাপ্তাই উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ ১৫  জনের নাম এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ