• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে রোহিঙ্গা ইস্যুর মানববন্ধনে বিএনপি-পুলিশ সংঘর্ষ:আহত ১৫

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2017   Friday

রোহিঙ্গা গণহত্যা,নির্যাতন বন্ধ ও পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবীতে শুক্রবার খাগড়াছড়িতে জেলা বিএনপির মানববন্ধনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির প্রায় ১০ নেতাকর্মী ও ৫ পুলিশ আহত হয়েছে।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনের স্থান নির্ধারিত থাকলেও পুলিশী তাৎক্ষনিক ভাবে ভাঙ্গাব্রীজ এলাকায় মানববন্ধন করতে নির্দেশ দেয়। পরে তা ভাঙ্গাব্রীজ এলাকার আদালত সড়কে শুরু হলে অনুষ্ঠানের ব্যানার ও আগত নেতাকর্মীদের ব্যারিকেডের মধ্যে রাখাকে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে তা পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের রূপ নেয়।

 

এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের পুলিশ লাঠি চার্জ ও ধাওয়া করলে জবাবে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। 

 

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আ:রব রাজা,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবু তালেব,পৌর ছাত্র দলের আমির খান,জেলা ছাত্রদলের সোহেল,স্বেচ্ছাসেবক দলের সেলিম খানসহ প্রায় ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানা  গেছে। এ সময় দায়িত্ব পালন করতে আসা ৫ পুলিশ সদস্যও আহত হন।

 

বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় মানবিক একটি মানববন্ধনে পুলিশের হামলা শুধু ন্যাক্কার জনকই নয় এটি নিন্দনীয়। এ ধরনের ঘটনা থেকে পুলিশকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

 

খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আব্দুল হান্নান বলেন, সাধারণ মানুষের চলাচল রাস্তার স্বচল রাখতে শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ক্ষীপ্ত হয়। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ