• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2017   Wednesday

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে  বুধবার রাঙামাটিতে সুশাসন নিশ্চিতে তথ্য অধিকার আইন ২০০৯: বাস্তবায়ন ও চ্যালেঞ্জ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মানজারুল মান্নান।

 

সনাক সভাপতি  চাঁদ রায়ের সভাপতিত্বে বক্তব্যে দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম প্রবীন সাংবাদিক সুনিল কান্তি দে, শান্তিময় চাকমা, মোহাম্মদ সোলায়মান, নুরুল আফছার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন  সনাক সহ সভাপতি অমলেন্দু হাওলাদার। সনাক সদস্য মোহাম্মদ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয় সম্পর্কে উপস্থাপন করেন এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সনাক, স্বজন ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীবৃন্দ পার্বত্য চট্টগ্রামে প্রশাসনিক জটিলতা, বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য প্রদানে অনীহা, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নাম প্রতিষ্ঠানে প্রদর্শিত না থাকা তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তাছাড়া তথ্য অধিকার আইন ২০০৯ আইনটি সফল বাস্তবায়নের জন্য জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

 

সভাপতির বক্তব্যে চাঁদ রায় বলেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের তথ্য অধিকার আইনটি সম্পর্কে ভালভাবে ধারণা থাকতে হবে এবং আইনটি যথাযথ প্রয়োগে জনসাধারণকে এগিয়ে আসতে হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন “তথ্য অধিকার আইন সম্পর্কে জনসাধারণকে অধিকতর সচেতন হতে হবে এবং তথ্যের যত বেশি আদান প্রদান হবে দুর্নীতি তত হ্রাস পাবে। তিনি আরও বলেন সরকারী প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রদর্শন জোরদার হচ্ছে যাতে মানুষ প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সহজে জানতে পারে”।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ