• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

কাউখালী থানার ওসি’র বিদায় ও বরণ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2017   Monday

কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল করিমের বিদায়  ও নবাগত অফিসার ইনচার্জ মো: কবির হোসেন এর বরণ উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কাউখালী উপজেলা সদরে তাহেরিয়া রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে তাহেরিয়া রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: ইসহাক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে  উপস্থিত ছিলেন  বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল করিম  ও নবাগত অফিসার ইনচার্জ মো: কবির হোসেন।

 

বক্তব্য রাখেন কাউখালী থানার বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল করিম, নবাগত অফিসার ইনচার্জ মো: কবির হোসেন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তাহেরিয়া রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: বেলাল উদ্দিন, সাংবাদিক মো: জসিম উদ্দিন, তাহেরিয়া রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব ওমর ফারুক তালুকদার, সহ-সভাপতি মো: মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান মাহমুদ, মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মো: সাইফূল ইসলাম, কাউখালী থানা মসজিদের ঈমাম মাওলালা আব্দুল মান্নান ও সমাজসেবক আবু ছিদ্দিক বাচ্চু প্রমূখ। 

 

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ভালো কাজ করলে সর্বক্ষেত্রে স্বীকৃতি যেমন পাওয়া যায় তেমনি সাধারন জনগনও এসব কর্মকর্তাদের আজীবন মনে রাখে। যে সকল সরকারী কর্মকর্তা নিজের কর্মস্থলের জনসাধারনকে আন্তরিত ভাবে গ্রহন করতে পারে তারা অবশ্যই সফলতার মূখ দেখবেই। সরকারী সেবা সমূহ থেকে সাধারন জনগন যাতে বঞ্চিত না হয় সেেিদক সকলকে সতর্ক থাকতে হবে। পুলিশ যে জনগনের সেবক তা তার কর্মের মাধ্যমেই প্রমান করতে হবে। বক্তারা সরকারী কর্মকর্তাদের জনগণের শাসক না হয়ে সেবক হয়ে সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

 

কাউখালী থানার  বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল করিম কাউখালী উপজেলায় তার কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে সভায় বলেন, বিভিন্ন সম্প্রদায়ের বসবাস কাউখালী উপজেলায় হলেও সকলে অত্যন্ত আন্তরিকভাবে সহায়তা করে গেছেন। তিনি বলেছেন, সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি নিজের মধ্যে সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি হলে এলাকার জনগন উপকৃত হবে। তিনি  সকল সম্প্রদায়ের যেন সমউন্নয়ন সম্ভব হয় সেদিকে খেয়াল রেখে দায়িত্ব পালন করার জন্য নবাগত অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষন করেন।

 

উল্লেখ্য, কাউখালী থানার বিদায় অফিসার ইনচার্জ আব্দুল করিম রাঙামাটি সার্কেল অফিসে যোগদান করবেন। এছাড়া কক্সবাজার সদর থানার অফিসার (তদন্ত) পদোন্নতি পেয়ে কাউখালী থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
আর্কাইভ