• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2017   Friday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার রত্নাংকুর বন বিহারে শুক্রবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।


রত্নাংকুর বন বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় পুন্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন বৌদ্ধধর্মীয় ভিক্ষুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি ও নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিসয় চাকমা। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ।

 

এ সময় নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনবিকাশ চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা, সাবেক্ষং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা’সহ সামাজিক, রাজনৈতিক নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূণ্যার্থী অংশ নেন।


এর আগে ভোরে প্রার্থনা ও সূত্র পাঠের মাধ্যমে উৎসবের কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় পুষ্পপূজা, জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীল গ্রহণ, ভিক্ষুসংঘকে পিন্ডদান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দান, পূণ্যার্থীদের চীবর দান উৎসর্গ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ