• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচরে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2017   Friday

রাঙামাটির নানিয়ারচরে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য ত্রিদীপ কান্তি দাশ।

 

জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি স্বপন দেবনাথের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবুল কর্মকার, উপদেষ্ঠা আব্দুল বারী শেখ, সাধারন সম্পাদক আব্দুল ওয়াব, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মৃধা, আইন বিষয়ক সম্পাদক দর্শন চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদার, নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল বড়–য়া, সাধারণ সম্পাদক রিপন দাশ, ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাশ’সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নের্তৃবৃন্দরা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন নানিয়ারচর উপজেলায় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার। ।


আলোচনা সভা শেষে বিশাল কেক কাটেন অতিথিরা। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


আলোচনাসভায় বক্তরা বলেন, ১৯৬৯ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক লীগ’ গঠন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক-মেহনতি মানুষের স্বার্থ রক্ষার জন্য জাতীয় শ্রমিকলীগ গঠন করেছিলেন। বঙ্গন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন বক্তারা।


বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী ২০১৯ সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো সরকার গঠন করে উন্নত বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা বজায় রাখবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ