• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে
রাঙামাটি জেলা পরিষদের সাথে ইউএনডিপি’র বিশেষজ্ঞ দলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2017   Sunday

পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও প্রস্তুতি সংক্রান্ত প্রস্তাবনা তৈরির জন্য ইউএনডিপি নিযুক্ত আন্তর্জাতিক কনসালট্যান্ট এর সাথে রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মধ্যে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

 

জেলা পরিষদ কার্যালয়ের চেয়ারম্যান কক্ষে আয়োজিত সৌজন্য সাক্ষাতে এসময় জেলা পরিষদের সদস্য ত্রিদীব কান্তি দাশ এবং রেমলিয়ানা পাংখোয়া, ইউএনডিপি’র নিযুক্ত আন্তর্জাতিক বিষয়ক কনসালট্যান্ট  নোয়েল, ইউএনডিপির-সিএইচটিডিএফ-এর ডিস্ট্রিক্ট ম্যানেজার ঔশ্বর্য্য চাকমা, জেলা  পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

এসময় কনসালট্যান্ট নোয়েল বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে অতি বৃষ্টির কারণে ঘটে যাওয়া  পাহাড় ধস প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে এধরনের ঘটনা ঘটলে কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার তিনি তা সদস্যদের কাছ থেকে পরিষদের মতামত জানতে চান। বিশেষ করে তিনি পার্বত্য জেলা পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা বাজেট এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চান।

 

এতে জেলা পরিষদের পক্ষ থেকে বলা হয়, পরিষদ প্রতিবছর বাজেটের একটি অংশ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য রাখলেও প্রয়োজনের তুলনায় এর পরিমান অত্যন্ত কম। জরুরী মুহূর্তে পরিষদ পরিস্থিতি মোকাবেলায় সরকারকে অবহিত করে এবং পরবর্তীতে সরকারের নির্দেশনা এবং বরাদ্দের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। পার্বত্য চট্টগ্রাম একটি দুর্যোগ প্রবণ এলাকা। প্রতিবছর অতিবৃষ্টিসহ বিভিন্ন দুর্যোগে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এসকল মানুষকে মৎস্য, কৃষি, প্রাণীসম্পদ প্রতিপালনে সহায়তা এবং নগদ অর্থের মাধ্যমে পুনর্বাসনে সরকারের সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাসমূহের  সহায়তা অতি জরুরী প্রয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ