• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়ির আমতলী ধম্মোদয় বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2017   Monday

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক সৃষ্ট্য পাহাড় দসের নিহতদের সৎজ্ঞাতি ও দেশের প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি, শান্তি এবং মঙ্গল কামনায় সোমবার জুরাছড়ি উপজেলার আমতলী ধম্মোদয় বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

 

আমতলী ধম্মোদয় বন বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মসভায় স্ব-ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির, জ্ঞান প্রিয় মহাস্থবির, সর্ধম্মা স্থববির। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের প্রতিনিধি মেজর মরশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সুশীল সমাজের প্রতিনিধি সুরেশ কুমার চাকমা, আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। স্বাগত বক্তব্যে কেতন চাকমা।


কঠিন চীবর দান উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ধর্মীয় কার্য সম্পাদন করা হয়। বিকালে কঠিন চীবর দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান, প্রদীপ পূজা, পঞ্চশীল গ্রহনসহ ভিক্ষু সংর্ঘের কাছে পরিত্রান প্রার্থনা করা হয়।


দুদিন ব্যাপী কঠিন চীবর অনুষ্ঠানে রোববার বুদ্ধের সময় কালে উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরী এবং সেই সুতার চীবর তৈরী কাজ শুরু হয়। স্থানীয় বৌদ্ধ ধর্মালম্বী উপাসক-উপাসিকারা অনেক পূণ্যলাভের আশায় সারা রাত চরকার মাধ্যমে তুলা থেকে সুতা করে, সুতা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রং দিয়ে বেইনের মাধ্যমে তৈরী করা হয় চীবর। সোমবার শোভা যাত্রা সহকারে বিকাল বেলায় ভিক্ষু-সংর্ঘের উদ্দিশ্যে উৎসর্গ(দান) করার লক্ষ্যে তৈরী কৃত কঠিন চীবর মঞ্চে আনা হয়।


অতিথির বক্তব্যে জুরাছড়ি জোনের প্রতিনিধি মেজর মরশেদ বলেন, পাহাড়া শান্তি-সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সেনা বাহিনী কাজ করে যাচ্ছে।


উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, বুদ্ধের মৈত্রী মন্ত্র নিয়ে সম্মিলিত ভাবে সুষম উন্নয়নে কাজ করতে হবে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, সকলে বুদ্ধের আর্দশ্য ধারন করে এলাকার আইন শৃংখলা স্বাবাবিক রেখে উন্নয়নে সকলকে সহযোগিতায় করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ