• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় সাত গুনী ব্যক্তিকে সন্মাননা দিয়েছে মোনঘর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2017   Tuesday

সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার ক্ষেত্রে অন্যতম প্রতিষ্ঠান মোন ঘর শিশু সদন থেকে সাত গুনী জনকে সন্মাননা দেয়া হয়েছে।


মোনঘর খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী। মোনঘর পরিচালনা কমিটির সভাপতি সুকুমার দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন মোনঘর পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কীর্তি নিশান চাকমা,মোনঘরের নির্বাহী পরিচালক আশোক চাকমা, ডেনমার্কের নাগরিক ইমিল ওয়ালটার ও জামার্ন নাগরিক জন পিটার ডলফ প্রমুখ।


অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. প্রদানেন্দু চাকমা, কুমার নন্দিত রায়,সাদা মনের মানুষ হিসেবে ভূষিত শ্রীমৎ তিলোকানন্দ মহাথের, পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডা. ভগদত্ত খীসা, নৃপতি ভূষন চাকমা, ইন্ডিপেনেডেন্ট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক হারুন অর রশীদ ও রোটারিয়ান আহমেদ ফারুখকে গুনীজন সন্মাননা প্রদান করেন।


এর আগে মোন ঘর শিশু সদনের বালিকা বিভাগের বিশাখা ভবনের নবনির্মিত বর্ধিত ভবনের ফিতা কেটে উদ্বোধন ডেনমার্কের নাগরিক ইমিল ওয়ালটার ও জামার্ন নাগরিক জন পিটার ডলফ। অনুষ্ঠান শেষে মোনঘর শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


অনুষ্ঠানে সংবর্ধিত গুনিজনরা মোনঘরকে আরো উন্নতির ক্ষেত্রে এগিয়ে নিতে আগামীতে বিভিন্ন সহযোগিতার জন্য পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ প্রফেসর মাংসানু চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে এক সময় রাঙামাটি উচ্চ বিদ্যালয় বোর্ডিং স্কুল ছিল। বোর্ডিং স্কুল করার কারণে শিক্ষার মান ভাল । কিন্তু পরবর্তীতে বোর্ডিং স্কুল তুলে দেয়ায় শিক্ষার মান কমে গেছে।


তিনি বলেন, মোনঘর বের্ডিং স্কুল করায় শিক্ষার মান উন্নত। কারণ বোর্ডিং স্কুল থেকে শিক্ষার্থীরা বিদ্যা অর্জন, ভবিষ্যত কর্মজীবনের উপায়সহ নানান শিক্ষা পাওয়া যায়। সে জন্য পার্বত্য চট্টগ্রামে মোনঘর একটা ভাল পরিচিতি পেয়েছে। আগামীতে আরো এর উন্নতি ঘটবে।


তিনি মোনঘরের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দরিদ্র সন্তানরা শিক্ষার আলোকে আলেকিত হবে বলে আশা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ