• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে দুদিন ব্যাপী কঠিন চীবর দানোৎসব সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2017   Wednesday

নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিন ব্যাপী রাঙামাটির যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে বুধবার কঠিন চীবর দানোৎসব শেষ হয়েছে।

 

যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র মাঠে আয়োজিত ৩৪তম কঠিন চীবর দানোৎসবে প্রধান ধর্মালোচক ছিলেন বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির।

 

ধর্মদেশনা দেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ কল্যাণ জ্যোতি মহাস্থবির,লতিবাশ ছড়া বন বিহারের অধ্যক্ষ শুভবর্ধন মহাস্থবির প্রমুখ।

 

বক্তব্যে দেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি বাসক্ষী চাকমা, রাঙামাটি আসনের নির্বাচিত এমপি উষাতন তালুকদারের প্রতিনিধি জয়ধন চাকমা, সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা। অনুষ্ঠানে  বিভিন্ন স্থান থেকে শত শত নারী-পুরুষ পূর্ন্যাথী অংশ নেন। সকালে পঞ্চশীল প্রার্থনা,বুদ্ধপূজা, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়।

 

এর আগে গেল মঙ্গলবার মহাপূর্নবতী  বিশাখার প্রবর্তিত ২৪ঘন্টার মধ্যে সুতা থেকে তুলা তৈরী করে কাপড় বুনন(রঙ বস্ত্র) করা হয়। এই চীবর উৎসব সহকারে অনুষ্ঠান মঞ্চে আনেন দায়ক-দায়িকারা। পরে তৈরীকৃত চীবর পূজনীয় ভিক্ষু-সংঘের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে দান করা হয়।

 

প্রধান ধর্মালোচক বক্তব্যে শ্রীমৎ নন্দপাল মহাস্থবির বলেন, দানশীল ভাবনা উৎপন্ন হলে পূর্ন্য সঞ্চয় হয়। পূণ্যর ফলে মানুষের ইহকাল ও পরকালে সুখ সমৃদ্ধি লাভ হয়।  লোভ, হিংসা, মোহ মানুষের দু:খের কারণে মানুষ মৃত্যূকালেও কষ্ট পায়। তিনি বুদ্ধ ধর্মের জ্ঞান লাভ করে দনশীল ও ভাবনা করার হিতোপদেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ