• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে রেড স্কোয়ার দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2017   Monday

সোমবার খাগড়াছড়িতে রেড স্কোয়ার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের ঠিকাদার কল্যাণ সমিটি হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিপি খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা। বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় কমিটি সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা ও ইউপপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট সংগঠক মাইকেল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা প্রমূখ। সভা পরিচালনা করেন পিসিপি খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।


সভায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ৯৩-এর প্রতিরোধ সংগ্রামে অংশগ্রহণকারী ও গণমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভার আগে দিবসটির গুরুত্ব তুলে ধরতে শহরের রেড স্কোয়ারসহ নারাঙহিয়ে, কালচারাল ইনস্টিটিউট ও জামতলা এলাকায় রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে। রেড স্কোয়ারসহ গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার টাঙানো হয়।


বক্তারা জেলা পরিষদ কর্তৃক সম্প্রতি শিক্ষক নিয়োগ বাণিজ্যের কঠোর সমালোচনা করে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে একেকজন প্রার্থীর কাছ থেকে ১০ থেকে ১৩ লক্ষ টাকা ঘুষ নিয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। বক্তারা শাসক দলের অনুগত পান্ডাদেরকে পরিষদের শীর্ষ পদে নিয়োগ দিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসসহ গোটা পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে। পিসিপি শুরু থেকে জেলা পরিষদকে দালাল পরিষদ আখ্যায়িত করে আসছে। সমীরণ-গৌতম-জেরি থেকে শুরু করে তাঁদের উত্তরসূরিরা শাসকগোষ্ঠীর দালালী ও লেজুরবৃত্তির যোগ্যতায় পরিষদের গদিতে আসীন হয়েছে। এসব দালাল ও শাসকগোষ্ঠীর পদলেহীদেরকে সামাাজিকভাবে বয়কটের আহ্বান জানান!

 

উল্লেখ, ১৯৯৩ সালের ৩০ অক্টোবর খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালনের লক্ষ্যে খেজুর বাগান মাঠ (বর্তমান উপজেলা মাঠ) হতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের শান্তিপূর্ণ মিছিল শুরু হলে দাঙ্গা পুলিশরা বিনা উস্কানিতে হামলা চালায়। মারমুখী পুলিশকে থামাতে গেলে সর্বপ্রথম তৎকালীন পিসিপি সভাপতি ও ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা এডিশনাল এসপি‘র হাতে আক্রমণের শিকার হন। তার পর পরই পুলিশ নিরস্ত্র শত শত পিসিপি ও এইচডব্লিউএফ কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ