• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পানছড়ির জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ২৬তম কঠিন চীবরদান উদযাপিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2017   Friday
no

no

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ২৬ তম দানোত্তম কঠিন চীবর দান  শুক্রবার উদযাপিত হয়েছে।

 

জ্ঞানোদয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ধর্মালোচনা সভায় স্ব-ধর্ম দেশনা দেন নপানছড়ি উপজেলার লতিবান আদর্শ বৌদ্ধ বিহারে শ্রীমৎ নন্দপাল মহাস্থবির,  স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুনন্দ থের, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্রপাল স্থবির, শান্তি অরন্য কুটির থেকে আগত চন্দ্রন কীর্তি স্থবির, ঘিলাতুলি অরন্য কুটিরের অধ্যক্ষ অজিত র্কীতি স্থবির ও খাগড়াছড়ি হরিনাথ পাড়া আদর্শ বৌদ্ধ বিহার থেকে আদর্শ বৌদ্ধ বিহার থেকে আগত জ্ঞানজ্যোতি ভিক্ষু প্রমূখ।

 

লতিবান এলাকার সমাজ সেবক  মুকুল চাকমা ও পানছড়ি উপজেলার ‘ইপসা’র ম্যানেজার বিলাস সৌরভ রড়ুয়ার সঞ্চালনায় বক্তব্যে রাখেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্ম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য  সতীশ চন্দ্র চাকমা, কঠিন চীবরদান উদযাপন কমিটির সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক ফনিন্দ্র লাল চাকমা প্রমূখ। এর আগে বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ সামগ্রী দান  কার্য করা হয়।

 

স্ব-ধর্ম দেশনায় বৌদ্ধ ভিক্ষুরা পঞ্চশীল পালন পূর্বক  সকল প্রাণীর প্রতি সদা সর্বদা মঙ্গল কামনা করার জন্য হিতোপোদেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ