• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ইউনস্কো স্বীকৃতি দেওয়ায়
রাঙামাটিতে ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2017   Monday

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনস্কো) কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেওয়ায় কেন্দ্রীয় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাঙামাটিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। 

 

জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বাবুল। এসময় জেলা ছাত্রলীগ, কলেজ, সদর, পৌরসহ ওর্য়ার্ডেও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



এর আগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব দরবারে বাঙালি জাতিকে প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজে যেমন দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছেন তেমনি স্বপ্ন দেখিয়েছেন দেশবাসীকে। তিনি তখন তাঁর এই ভাষণটি দিয়ে সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তাঁর স্বপ্নের চূড়ান্ত রুপ দিয়েছিলেন। তার এই ভাষণেই লাখ লাখ মানুষ দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল। অবশেষে তাই ঘটল। জাতিসংঘের ঘোষণায় বঙ্গবন্ধুর ভাষণটি বৈশ্বিক রুপ পেলো যা বাঙালি জাতির জন্য অনন্য অর্জন ও গর্বের

 

উল্লেখ্য,৭ মার্চ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক এই ভাষণকে ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর তালিকায় স্থান দেওয়া হয়েছে । ৩০ অক্টোবর সোমবার প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে এ ঘোষণা দেন মহাপরিচালক ইরিনা বোকোভা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতিকে মুক্তির দিক নির্দেশনা দিয়েছিলেন । বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ৭ মার্চের সেই ভাষণটি উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করেছিল বাঙালি জাতিকে। সেই ভাষণ থেকেই মুক্তিকামী বাঙালি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার দিক-নির্দেশনা পেয়েছিল, পেয়েছিল সংগ্রামের অনুপ্রেরণা। ১৮ মিনিট স্থায়ী এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। পরবর্তীতে বঙ্গবন্ধুর জ্বালাময়ী সেই ভাষণে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত হয়েই বাঙালি জাতি ছিনিয়ে আনে তাদের স্বাধীনতা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ