• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণে লেপ্রসি সাপোর্ট কমিটি গঠন

পুলিন চাকমা/ ইতিময় চাকম,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2014   Monday

বরকল উপজেলায় কুষ্ঠরোগ নিয়ন্ত্রনের লক্ষে সোমবার লেপ্রসি সাপোর্ট কমিটি গঠন করা হয়েছে। সিএইচটি লেপ্রসি কন্ট্রোল এন্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে লেপ্রসি সাপোর্ট কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুইমিপ্রু রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল বাসার শামসুজ্জামান,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা,হিলবিডিটুয়েন্টিফোর ডট কমের বরকল প্রতিনিধি ইতিময় চাকমা,উপজেলা হেলথ এন্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাক্যসিংহ চাকমা,কুষ্ঠ রোগী নেপাল চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ৯ সদস্য বিশিষ্ট লেপ্রসি সাপোর্ট কমিটি গঠন করা হয়। এতে কমিটির সভাপতি করা হয় বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুইমিপ্রু রোয়াজাকে।

উপজেলা প্রকল্পের হেলথ এন্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাক্যসিংহ চাকমা জানান, উপজেলায় ২০০২ সাল থেকে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সংস্থাটি। এ পর্ষন্তকুষ্ঠরোগে আক্রান্ত ৯০জন রোগীর মধ্যে ৮৪জন রোগী সম্পূর্নভাবে সুস্থ হয়েছেন। বর্তমানে আক্রান্ত ৬জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুইমিপ্রু রোয়াজা বলেন, কুষ্ঠ অন্যান্য রোগের মত সাধারণ একটি রোগ। এটি জীবাণু দ্বারা হয়। আধুনিক চিকিৎসা সেবায় কুষ্ঠরোগ সম্পূর্ন ভালো হয়। তিনি কুষ্ঠরোগ নিয়ন্ত্রণে উপজেলায় যে লেপ্রসি সাপোর্ট কমিটি গঠন করা হয়েছে কমিটির সকল সদস্যকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।
–হিলবিডি২৪/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ