• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ শুরু ২১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2017   Wednesday

বান্দরবানের বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ আগামী ২১ ডিসেম্বর থেকে তিন দিন ব্যাপী শুরু হচ্ছে।


বুধবার বোমাং সার্কেল অফিস কার্যালয়ে রাজা উ চ প্রু চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজপুত্র চসিং প্রু বনি, হেডম্যান (মৌজা প্রধান) অসোসিয়েশনের সাধারণ সম্পাদক টি মং প্রু, হেডম্যান সাচ প্রুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বোমাং রাজা উ চ প্রু চৌধুরী বলেন, বোমাং সার্কেলের এটি ১৪০ তম রাজপূণ্যাহ মেলা। জুমের খাজনা আদায়কে ঘিরে রাজপূণ্যাহ মেলা অনুষ্ঠিত হয়। ১৮৭৬ সাল থেকে রাজপূণ্যাহ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাতে স্থানীয়রা ছাড়াও দেশি-বিদেশী পর্যটকের সমাগম ঘটবে। রাজার মাঠে অনুষ্ঠিত এবারের রাজপূণ্যাহ মেলায় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।


সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বোমাং রাজা উ চ প্রু চৌধুরীর এটি চতুর্থ তম রাজপূণ্যাহ মেলা বা খাজনা আদায়ের মেলা। বান্দরবান ও রাঙ্গামাটি জেলার ১০৯ টি মৌজার অধিবাসিরা রাজপূণ্যাহ মেলাতে খাজনা প্রদান করবেন। ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। মেলাতে খাজনা আদায়ের পাশাপাশি যাত্রাপালা, পুতুল নাচ, আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, প্রতি বছর বার্ষিক খাজনা আদায়কে কেন্দ্র করে বান্দরবানের বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ অনুষ্ঠিত হয়ে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ