• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে দুই আওয়ামীলীগ নেতার পদত্যাগ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2017   Sunday

বিলাইছড়ি উপজেলায় দুই আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন । পদত্যাগকৃরা হলেন, বিলাইছড়ি ইউপি শাখা আওয়ামী যুব লীগের সহ-সভাপতি সুজিত বিকাশ তঞ্চঙ্গ্যা (৩২) ও বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য চাই থোয়াই প্রু রোয়াজা (৬৮)।

 

সোমবার বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে পদত্যাগ পত্রসহ ছবি তুলে তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন বলে সংবাদ মাধ্যমকে স্বীকারোক্তি দিয়েছেন ।

 

সুজিত কুমার তঞ্চঙ্গ্যা জানান, তিনি  ২১নভেম্বর পদত্যাগ করেছেন। সেটি প্রমাণের লক্ষে সংবাদ মাধ্যমের কাছে উপস্থিত হলেন।

 

চাই থোয়াই প্রু রোয়াজা  জানান, তিনি সুজিত কুমার তঞ্চঙ্গ্যার পর পরই পদত্যাগ পত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে দাখিল করেছেন।  কিন্তু  তার পদত্যাগ পত্র গ্রহনের কপি তাকে দেয়া হয়নি।

 

পদত্যাগকারী দুই নেতা গণমাধ্যমকে জানান, তারা দলীয় কাজে সময় দিতে পারেন না। তাই তাদের ব্যক্তিগত সমস্যা থাকায় দল  থেকে পদত্যাগ করেছেন।

 

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলামের কাছে জানতে  চাইলে  তিনি তিনি এবং উপজেলা সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা পদত্যগের বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ