• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় স্বাধীনের পর এখনো শহীদ মিনার স্থাপিত হয়নি

Published: 15 Dec 2017   Friday

দেশ স্বাধীনের ৪৬ বছর পরও বান্দরবানের লামা উপজেলায় প্রশাসনের উদ্দ্যোগে নির্মান হয়নি কোন শহীদ মিনার। সাবেক মহকুমার লামা`য় কোন শহীদ মিনার না থাকায় তৎকালীন লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম ১৯৮০ সালে বিদ্যালয়ের শ্রেণী কক্ষের সম্মুখে ইটের তিনটি পিলার দিয়ে কোন রকম একটি শহীদ মিনার করেছিলেন। এ শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ সকলে জাতীয় দিবসগুলো পালন করে আসছে আজো।

 

এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু এ প্রতিবেদককে বলেন, আমি এ উপজেলায় যোগদান করার পর উপজেলা পর্যায়ের কোন শহীদ মিনার না থাকায় চলতি বছরের গেল ১৪ মার্চ একটি পূর্নাঙ্গ শহীদ মিনার স্থাপন করার জন্য পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান বরাবরে একটি লিখিত আবেদন করেছি। উপজেলা প্রশাসনের নিজ উদ্যোগে শহীদ মিনার তৈরী করার তেমন ব্যবস্থা না থাকায় হয়তো এতোদিন কেউ উদ্যোগ নেয়নি। আমি চেষ্টা করছি  এ উপজেলায় একটি পূর্নাঙ্গ শহীদ মিনা স্থাপন করতে। বর্তমানে উপজেলা প্রশাসন থেকে এক কিলোমিটার দূরে লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটিতে আমাদের সকল জাতীয় দিবস গুলো পালন করতে যেতে হয়। সেখানে নিরাপত্তার সমস্যা রয়েছে।

 

এদিকে লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাবেক লামা মহকুমারে কোন শহীদ মিনার না থাকায় আমি নিজে উদ্যোগ নিয়ে বিদ্যালয়ের অর্থায়নে ১৯৮০ সালে এ শহীদ মিনারটি স্থাপন করি। এর পর  বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আমি জাতীয় দিবস গুলো পালন করতে শুরু করি। এখনো এ শহীদ মিনারটি ব্যাবহার করে আসছে প্রশাসন থেকে সকলে।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর লামা উপজেলা কমান্ডার শেখ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দেশ স্বাধীন হলো ৪৬ বছর। কিন্তু লামা উপজেলায় এখনো পর্যন্ত প্রশাসনের উদ্যাগে কোন শহীদ মিনার স্থাপন হয়নি। বিষয়টি খুব দুঃখ্যজনক বিষয়। আমরা প্রশাসনকে বারবার অবহিত করেছি একটি শহীদ মিনার তৈরী করার জন্য।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ