• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রকৌশলী সত্যব্রত ভট্টাচার্য পংকজের শেষকৃত্য সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2017   Tuesday

মঙ্গলবার শহরের আসামবস্তি শ্মশানে  ধর্মীয় রীতি অনুযায়ী প্রকৌশলী সত্যব্রত ভট্টাচার্য পংকজের শেষকত্যৃ অনুষ্ঠিত হয়েছে।  গেল সোমবার চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানীর মেজবানে পদদলিত হয়ে  তিনি নিহত হন। 

 

প্রতিবেশী ও নিহতের বড় ভাইয়ের বন্ধু দেবব্রত চৌধুরী কুমকুম জানান, গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে শহরের আসামবস্তির কেন্দ্রীয় শ্মশানে প্রকৌশলী সত্যব্রত ভট্টাচার্য পংকজের শেষ কৃত্য অনুষ্ঠিত হয়েছে। শেষ কৃত্য অনুষ্ঠানে  তার আত্বীয়-স্বজন, বন্ধুবাবন্ধরা উপস্থিত ছিলেন। আগামী চার দিনের মধ্যে ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাদ্ধক্রীড়া সম্পন্ন  করা হবে।

 

তিনি আরো জানান, পংকজ লক্ষীপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি চট্টগ্রামের বাশখালী উপজেলায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। পংকজ চট্টগ্রাম শহরের খাস্তগীর সরকারী বালিকা বিদ্যালয়ে তার মেয়ের পঞ্চম শ্রেনীর ভর্তির সংক্রান্ত বিষয়ে চট্টগ্রামে কাজে গিয়েছিলেন।  তার বাড়ী রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকায়। পংকজের বাবার নাম অমরেন্দ্র ভট্টাচার্য, মাতার নাম আশালতা ভট্টাচার্য। পংকজরা ৪ ভাই ও ১ বোনের মধ্যে মেজো। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি পরিবার নিয়ে লক্ষীপুরে থাকতেন।

 

তিনি জানান, পংকজ মারা যাওয়া ঘটনায় তার মা-বাবা, ভাইয়েরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কারোর সাথে কথা বলতে চাইছেন না।

 

উল্লেখ্য, সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানীর মেজবানের আয়োজন করা হয়। সেখানে মেজবান খেতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহত হন। এর মধ্যে রাঙামাটির বাসিন্দা স্থানীয় সরকার প্রকৌশ অধিদপ্তরের(এলজিইডি) লক্ষীপুর উপজেলায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত সত্যব্রত ভট্টাচার্য পংকজ(৪২) প্রাণ হারান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ