• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উৎসব আমেজে খাগড়াছড়িতে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2017   Sunday

প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়িতে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

 

রোববার সন্ধ্যায় জেলাশহর এবং আশেপাশে গীর্জাগুলোতে সম্মিলিত সান্ধ্য প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করা হয়। পুলিশ ও জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ৫৬টি ব্যাপটিস্ট ও ক্যাথলিক গীর্জায় বড় দিনের কর্মসূচি পালন করা হচ্ছে।

 

জেলা শহরের খাগড়াপুরস্থ ‘কেন্দ্রীয় ব্যাপটিস্ট চার্চ’-এ বিভিন্ন বয়সের সর্বস্তরের নারী-পুরুষ ও শিশুরা স্বতস্ফুর্তভাবে প্রার্থনা এবং সংগীত পরিবেশনায় অংশ নেয়।

 

জেলা ব্যাপটিস্ট ফেলোশিপ’র সভাপতি অনন্ত ত্রিপুরা জানান, জেলার সবকটি গীর্জা ও চার্চে অনুসারীদের সামর্থ্য অনুযায়ী বড়দিনের আনুষ্ঠানিকতা পালন করা হবে। পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে অনেকগুলো এলাকায় অনুদান প্রদান করা হয়েছে।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা জানান, প্রতি বছরের মতো এবারও জেলা পরিষদের পক্ষ থেকে যথাসাধ্য বড়দিন পালনে অনুদান দেয়া হয়েছে। বর্তমান সরকারের ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতির ভিত্তিতে অন্য সব ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও পরিষদ একই পদক্ষেপ নিয়ে থাকে।

 

খাগড়াছড়ি সদও থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, জেলা পুলিশের পক্ষ থেকে বড়দিন নির্বিঘœ করতে পর্যাপ্ত পুলিশ শহরের গীর্জাগুলোতে দায়িত্ব পালন করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ