• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি ফলদ বাগন মালিক সমিতির ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2018   Friday

পাহাড় টিলায় করবো চাষ-উৎপাদন করবো বার মাস এ শ্লোগানে শুক্রবার খাগড়াছড়িতে ফলদ বাগান মালিক সমিতি ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ি মহাজন পাড়াস্থ একটি বেসরকারী রেষ্টুরেন্টে এ সভায় সভাপতিত্ব করেন সমিতি সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য সাথোয়াইপ্রু মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত যুগ্ন সচিব উক্য জেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতি উপদেষ্টা ও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অনিমেষ চাকমা রিংকু, উপদেষ্ঠা আব্দুল রাজ্জাক,সমিতির সাধারণ সম্পাদক ডাঃ জগৎ জীবন চাকমা, ইক্ষু গবেষনা ইনষ্টিটিউট এর জেলা কর্মকতা দিবাকর চাকমাসহ সমিতির সদস্য ও বিভিন্ন সার,কীট নাশক কোম্পানীর প্রতিনিধি ও পরিবেশকরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন খাগড়াছড়ির সুস্বাদু আম এখন স্থানীয় চাহিদা মিটিয়ে সারাদের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। আগে বাংলাদেশের অন্য প্রান্ত থেকে খাগড়াছড়িতে আম আসতো। এখন দিন বদেলেছে এখন আর খাগড়াছড়িতে আম আসে না,উল্টো খাগড়াছড়ির সুস্বাদু আম দেশে বিভিন্ন প্রান্তে যাচ্ছে।


তারা আরো বলেন পার্বত্য এলাকায় ফলদ বাগান করার মতো এখনো অনেক জায়গায় আছে। তাই যাদের জায়গা আছে তাদের ফলদ বাগান সৃজন করার জন্য উৎসাহিত করার আহ্বান জানান।


বক্তারা আরো বলেন খাগড়াছড়ির বাজার গুলোতে ফল বিক্রি করার মতো কোন জায়গা নেই। তারা ফল বিক্রি করার জন্য একটি মার্কেট সেটের দাবী জানান।


এছাড়া আম পাকা সিজনে সবাই এক সাথে বাগান থেকে আম চিড়েন তাই অনেক সময় মালিকরা সঠিক দাম পান না। তাই তারা খাগড়াছড়িতে একটি হিমাগার স্থাপনের দাবী জানান।


বক্তারা আরো বলেন খাগড়াছড়ি উৎপাদিত ফল সহজে বাজার জাত,পরিবহন ব্যবস্থাসহ সকল ধরনের প্রতিবন্ধকতা দুর করার জন্য বাগান মালিকরা ২০১৬ সালে এ সমিতি গঠন করে। সমিতির বর্তমান সদস্য ১১৩ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ