• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে
পাহাড়ে আবারো নতুন করে অশান্ত পরিবেশের চেষ্টা চলছে-মাহবুব উল আলম হানিফ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2018   Monday

আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, পাহাড়ে এক সময় অশান্ত ও অস্ত্রের ঝনঝনানি ছিল সেই পাহাড়ে আবারো নতুন করে অশান্ত পরিবেশের চেষ্টা চলছে। যারা দাবী দাওয়া নামে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে তারা ভুল পথে এগুচ্ছে। যদি সমস্যা থাকে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান হতে পারে। তিনি পাহাড়ে অবৈধ অস্ত্র ব্যবহার করে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান। 

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পাহাড়ে শান্তির সুবাতাস এনে ছিলেন। এ অঞ্চলের পাহাড়ী-বাঙালী এক সাথে কাধে কাধ মিলিয়ে শান্তিতে বসবাস করা। চুক্তিতে এটাই লক্ষে ছিল। সে লক্ষে দেশ পরিচালনা করে যাচ্ছি।


তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন কিনা তা তিনি শংকিত। কারণ এতিমদের টাকা আত্নসাত করার মামলায় যদি আদালতে রায় হয় তাকে সেই শাস্তির জন্য মাথা পেতে নিতে। তাই তারা বুঝতে পেরেছে তথ্য প্রমানের ভিত্তিতে আদালত রায় দিতে পারে সেজন্য তারা বার বার বিচার কাজ বাধা গ্রস্থ করছে।


সোমবার রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মিলনাযতনে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ,কে,এম এনামুল হক শামিম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী এমপি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিুনল ইসলাম, উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাফুজুল হায়দার রোটন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাজী কামাল উদ্দীন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।


এর আগে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভার উদ্বোধন করা হয়। সভায় জেলার দশ উপজেলার আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে মাহাবুব উল আলম হানিফ আরো বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়েছে। সেই মামলায় তিনি দোষী না নির্দোষী তা আদালত রায়ের প্রমাণ করবে। তথ্য বিশ্লেষনের ভিত্তিতে আদালত রায় দেবেন। যদি দোষী হন তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে আর নির্দোষ হলে তিনি খালাস পাবেন। এর সাথে আওয়ামীলীগের কোন সম্পর্ক নেই। এ মামলা আওয়ামীলীগ সরকার করেনি অথচ আওয়ামীলীগর সরকার এ মামলা করেছে বলে বিএনপি মিথ্যাচার করছে।


তিনি বলেন অস্ত্রের ভাষা দিয়ে কখনো সমাধানের খুজে পাওয়া যাবে না। পৃথিবীতে কোথাও অস্ত্র দিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করতে পারেনি। কোন সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তার সমাধানের পথ খজুন। সমাধানের জন্য প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা। অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করলে সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন। অন্যায় করে কেউ পার পাবে না।


তিনি আরো বলেন, সরকার কখনোই সন্ত্রাস ও জঙ্গীবাদকে সহ্য করবে না। সন্ত্রাস জঙ্গীবাদের মুল উৎপাটন করতে সরকার বদ্ধ পরিকর। অন্যথায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


আওয়ামীলীগ নেতা মাহাবুব উল আলম হানিফ রাঙামাটির আওয়ামীলীগের নেতাকর্মীদের বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, নির্ভিয়ে নিশ্চিন্তে পাহাড়ের আনাচে কানাচে আওয়ামীলীগের সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যেতে হবে। কোথাও আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা করা হলে হামলাকারী কেউ রেহাই পাবে না। তাদের কঠোর ভাবে দমন করা হবে।


আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী এমপি রাঙামাটিতে আওয়ামীলীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ