• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে গণশুনানীতে সরকারী বিভিন্ন দপ্তরের অভিযোগের পাহাড়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2018   Monday

রাঙামাটিতে বিভিন্ন সরকারী দপ্তরের অভিযোগের পাহাড় নিয়ে সোমবার রাঙামাটিতে দুর্নীতি দমন কমিশনের(দুদক) কমিশনারের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।


সরকারী বিভিন্ন দপ্তরে নাগরিক সেবা সুবিধা ও প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধান, নিষ্পত্তি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এ গণশুনানীর আয়োজন করা হয়।


আয়োজিত গণশুনানিতে বিদ্যুৎ বিভাগের ইউনিট নিয়ে দুর্নীতি,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি জেনারেল হাসপাতাল, গণপুর্ত, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তুলেন ভুক্তভোগীরা। তবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এসব অভিযোগ তদন্ত করে সমাধানের আশ্বাস দেন।


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) সহায়তায় ও রাঙামাটি দুদকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার এএফ আমিনুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল আলমের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আক্তার, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম মানেজার কাজী শফিকুর ইসলাম, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মায়াধন চাকমা, সচেতন নাগরিক কমিটির রাঙামাটির চাদ রায় প্রমুখ। অনুষ্ঠিত এ গণশুনানীতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শুনানীতে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার এএফ আমিনুল ইসলাম বলেন, দুর্নীতিবাজ কাউকে ছাড় দেওয়া হবে না। কাজের গতিশীলতা এনে দুদকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। বর্তমানে একশটি মামলার মধ্যে ৭০টি মামলার শাস্তি হয়েছে। দুর্নীতি মামলায় কর্মকর্তাদের জেলে যেতে হচ্ছে। তিনি দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে সবাইকে দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ