• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড়ি-বাঙ্গালীর সম্প্রীতির বন্ধন যত দৃঢ় হবে উন্নয়নও তত ত্বরাম্বিত হবে-খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2018   Monday

খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহামুদ বলেছেন, পাহাড়ি-বাঙ্গালীর সম্প্রীতির বন্ধন যত দৃঢ় হবে উন্নয়নও তত ত্বরাম্বিত হবে। সম্প্রীতির বন্ধন রেখে কাজ করলে পানছড়ি আরো এগিয়ে যাবে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে পাহাড়ের সম্প্রীতিকে আরো সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে এগিয়ে যাওয়ার মূল শক্তি সম্প্রীতির বন্ধন।

 

পানছড়ি উপজেলায় তিন দিন ব্যাপী আয়োজিত উন্নয়ন মেলার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহামুদ, খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল জি এম সোহাগ, পানছড়ি সাব জোনের সাবেক অধিনায়ক মেজর মো: রফিকুল ইসলাম, বর্তমান অধিনায়ক মেজর মাহি আহমেদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকতৃ(ওসি) মো: মিজানুর রহমান প্রমূখ। সভা সঞ্চালনা করেন শিক্ষক সুলতান মাহমুদ।

 

পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে গেল ১১ জানুয়ারী পানছড়ি উপজেলা পরিষদ মাঠে ৪২ টি স্টল নিয়ে শুরু হয় এবং ১৩ জানুয়ারী শেষ হয়। সমাপনী দিন শনিবার বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দ্বিতীয় এবং শিক্ষা অফিস ও মৎস্য অফিস যৌথভাবে তৃতীয় স্থান লাভ করে।  বিশেষ ক্যাটাগরি ষ্টলের পুরষ্কার লাভ করে ৩নং সদর পানছড়ি ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ