• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়ি জলেভাসা জমির চাষীরা বিপাকে

মিল্টন চাকমা,মহালছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2018   Tuesday

খাগড়াছড়ির মহালছড়িতে কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে পড়েছে জলে ভাসা জমির বোরো চাষীরা। স্থানীয় কৃষকরা এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার দাবী জানিয়েও কোন সুরাহা পাচ্ছেন না ।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহালছড়ি উপজেলা কাপ্তাই হ্রদ এলাকায় কৃষি জমি পানিতে নিমজ্জিত থাকায় বোরো চাষীরা ধান রোপন করতে পারছেন না। এখনো কেউ কেউ ধানের বীজ বপন করতে পারেননি। আর যারা বীজ বপন করেছের তাঁদের জমি এখনো ৩-৪ফুট পানির নিচে নিমজ্জিত । পানি না কমায় ধানের চারার বয়স বৃদ্ধি হয়ে রোপনের সময় পার হয়ে যাচ্ছে।


মুবাছড়ি ব্লকের সিঙ্গিনালা গ্রামের কৃষক অংসাথোয়াই মারমা বলেন, ধানের চারা এভাবে নষ্ট হয়ে গেলে গরীব চাষীদের বার বার বীজ ক্রয় করারও সামর্থ থাকে না। জলে ভাসা জমিতে ঠিক সময়ে ধান রোপন করা সম্ভব না হলে কৃষকদের ক্ষতির সম্ভাবনা বেশী থাকে। কারণ ফলনের সময় বর্ষার পানিতে ফসল তলিয়ে গেলে কৃষকের কিছুই করার থাকে না। সারাবছর অভাব অনটনের মধ্যে কাটাতে হয়। কৃষকদের এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করেন তিনি।


মুবাছড়ি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ঞোলামং মারমা বলেন, মহালছড়ি উপজেলায় প্রায় ২’শ হেক্টরের অধিক জমি এখনো কাপ্তাই হ্রদের পানিতে নিমজ্জিত। কাপ্তাই হ্রদের পানি কমানো বা বাড়ানোর বিষয়ে কৃষি বিভাগের সাথে সংশ্লিষ্ট না থাকায় কৃষকদের সমস্যার সমাধান দেওয়া সম্ভব হয় না। তারপরও এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


তিনি আরো বলেন, মহালছড়ির জলেভাসা জমির কৃষকদের দুর্দ্দশার কথা বিবেচনা করে কৃষি অফিস থেকে স্বল্প মেয়াদি বীজ ধান বিআর ১৪ বিতরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। কৃষকেরা এ বীজ ব্যবহারে কিছুটা হলেও উপকৃত হবেন বলে আশাবাদী তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ