• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2018   Wednesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে গিয়ে গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরন করে স্বাস্থ্য সেবা প্রদান করেছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী।

 

 বুধবার সকাল ১০ টায় মাইসছড়ি নোয়াপাড়া গ্রামের  হেডম্যান এসোসিয়েশন এর কার্যালয় প্রাঙ্গণে পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে দিনব্যাপী প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে ঔষধ বিতরন করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মঞ্জুর-ই-এলাহী, উপঅধিনায়ক মেজর মো: রবিউল ইসলাম ও আর এমও ক্যাপ্টেন নাহিদ নেওয়াজ।

 

জোন অধিনায়ক বলেন, বর্তমানে প্রবল ঠান্ডার কারণে মানুষের বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে দেখা যায়। কিন্তু পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকার সাধারণ মানুষ উচুঁ নিচু পাহাড় বেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সম্ভব না হওয়ায় এসব রোগের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। সেই দুর্গম এলাকার সাধারণ গরীব মানুষের কথা চিন্তা করে জোনের পক্ষ থেকে এ উদ্যেগ গ্রহন করা হয়েছে।  প্রত্যেক দুর্গম এলাকায় গিয়ে এ ধরণের স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ