• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবাষিকী উপলক্ষে রাঙামাটিতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2018   Friday

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে বিএনপি’র দুই পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।


শহরের একটি হোটেলে জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিে কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান। সভাপতিত্ব করেন জিয়া পরিষদ জেলা সভাপতি মানস মুকুল চাকমা। বক্তব্য রাখেন,বিএনপির উপদেষ্টা প্রবীণ বিএনপির নেতা জহির আহম্মদ সওদাগর,বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো,সহ-সভাপতি মোঃ রফিক উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান,জেলা যুব দলের সহ-সভাপতি মো.কামাল হোসেন,রাঙামাটি কলেজ শাখার ছাত্রনেতা আল-আমিনসহ আরো অনেকে। সভায় জেলা বিএনপি, যুবদল,ছাত্রদল ও অংগ সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটা কাটেন।


বক্তারা বলেন, রাঙামাটিতে দীপের দেওয়ানের নেতৃত্বে আগেও এ জেলায় বিএনপি শক্তিশালী ছিল। বর্তমানেও শক্তি শালী ও সুসংগঠিত হয়ে তার সঠিক নেতৃত্বে পাহাড়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। দীপেন দেওয়ানের বিকল্প নেই বললেই চলে। রাঙামাটির নেতাকর্মীরা আগামীতে এডভোকেট দীপেন দেওয়ানকে এ আসন থেকে এমপি হিসেবে দেখতে চায়।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান অভিযোগ করে বলেন, অবৈধভাবে বিগত ৫জানুয়ারি আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ক্ষমতায় এসেছে ঠিক একাদশ নির্বাচনেরও একই কায়দায় ক্ষমতায় আসার জন্য পায়তারা চালাচ্ছে। আওয়ামীলীগের এই নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না কারণ এ দেশের সচেতন জনগণ।


তিনি আরো বলেন, আগামী একাদশ নির্বাচনে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অংশ গ্রহন করতে না পারে সে জন্য দেশ নেত্রীর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। এখানে বিএনপিকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। তাই এই ষড়যন্ত্রকারিীদের রুখে দাড়াতে হবে। এখন থেকে সবাই সজাগ থাকতে হবে।


এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল মনিষ দেওয়ান দিনভর বিস্তারিত কর্মসূচী পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,রক্তদান কর্মসূচী,কোরআন খতম, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ।


বিএনপির কেন্দ্রীয় সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল মনিষ দেওয়ান রক্তদান কর্মসূচীর উদ্বোধন করে কর্মসূচীর সূচনা করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি হাজি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পনির সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ