• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

লামায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল ছাত্রলীগ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2018   Sunday

রোববার লামার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৯০ জন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছে লামা উপজেলা ও শহর ছাত্রলীগ।

 

লামামুখ উচ্চ বিদ্যালয়, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, হলিচাইল্ড পাবলিক স্কুল ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ২০১৮ সালের এসএসসি ও দাখিল  পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ তুলে দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। সোমবার লামা সরকারী উচ্চ বিদ্যালয় ও লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

 

পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ ও সাধারণ সম্পাদক মো. সুমন জানান, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশে এই শিক্ষা বান্ধব কর্মসূচী হাতে নেয় লামা পৌর ছাত্রলীগ। রবিবার শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা, সাধারণ সম্পাদক মো. শাহীন, শহর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ, সাধারণ সম্পাদক মো. সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম, ছাত্রনেতা মো. পারভেজ, মো. সোহেল সহ প্রমূখ।

 

লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা জানান, কোমলমতি শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ সব সময় ছিল, আছে ও থাকবে। পৌর ছাত্রলীগের মহতি উদ্যোগকে অভিন্দন জানিয়ে আমরা উপজেলা ছাত্রলীগ উক্ত কর্মসূচীতে সম্পৃক্ত হয়েছি। আগামীতে সমগ্র উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ