• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বর্ডার গার্ড হাসপাতালে ফিজিওথেরাপী বিভাগ উদ্বোধন
সুস্থ-সমৃদ্ধ বাংলাদেশ গড়েতে সম্প্রীতির বিকল্প নেই: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2018   Sunday

গুইমারার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) হাসপাতালে ফিজিওথেরাপী বিভাগের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে গুইমারার চিকিৎসা ব্যাবস্থায় নবদিগন্তের দ্বার উম্মোচিত হয়েছে। 

 

রোববার বর্ডার গার্ড হাসপাতালের পরিচালক লে: কর্নেল মো: আব্দুল ওহাব এর সভাপতিত্বে ফিজিওথেরাপী বিভাগের শুভ উদ্বোধন ও গরীব-দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


এতে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান,খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, সিভিল সার্জন শওকত হোসেন, যামিনীপাড়া বিজিবি জোন কমান্ডার: লে: কর্নেল মাহমুদুল হাসান, গুইমারা সদর সেক্টর বিজিবির কমান্ডার কর্ণেল আবদুল্লাহ আল মামুন, বিজিবি দক্ষিন পূর্ব ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার এম এম আনিসুল হক পিএসসি।


অনুষ্ঠানে দুস্থ ও গরিবদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা দুই লক্ষ টাকা, বিশেষ অতিথি কংজরী চৌধুরী এক লক্ষ টাকা, বিজিবি দক্ষিন পূর্ব ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার এম এম আনিসুল হক এক লক্ষ টাকা, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম এক লক্ষ টাকা, যামিনীপাড়া বিজিবি জোন কমান্ডার লে:কর্ণেল মাহমুদুল হাসান ত্রিশ হাজার টাকা, খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান দশটি ফাস্ট এইড বক্স সহায়তা প্রদানের আশ্বাস দেন। গুইমারা বিজিবি হাসপাতালের লে: কর্ণেল সাদিক তার বিদায়ী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, একটি সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্প্রীতি,ঐক্যতার কোন বিকল্প নেই। গুইমারার বিজিবি হাসপাতাল গুইমারা বাসীর জন্য এক বিশাল অর্জন। অনেক সমস্যা পেরিয়ে আজ গুইমারা বর্ডার গার্ড হাসপাতাল তার নিজস্ব পরিপূর্ণতায় রূপ নিয়েছে। হাসপাতালে যারা ঔষধ প্রদান করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ