• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

বনভান্তের পরিনির্বান দিবস ও প্রজ্ঞাহিত ভান্তের স্থবির বরণ উপলক্ষে মহালছড়ি মিলনপুর বন বিহারে পূণ্যানুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2018   Tuesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মিলনপুর বন বিহারে সাধনানন্দ মহাস্থবির এর পরিনির্বান ও প্রজ্ঞাহিত ভান্তের স্থবির উপলক্ষে মঙ্গলবার এক পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মিলনপুর বনবিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত  এলাকার ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত পূণ্যানুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলার অজলচুগ বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সত্যমতি ভিক্ষু। প্রধান সংঘনায়ক হিসেবে উপস্থিত ছিলেন, মিলনপুর বন বিহারের বিহারাধ্যক্ষ  শ্রীমৎ শ্রদ্ধাতিষ্য মহাস্থবির। এ পূণ্যানুষ্ঠানে পরিনির্বাণ প্রাপ্ত সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র স্মরণে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিস্কার দান, সংঘদান, আকাশবাতি দান, হাজারবাতি দানসহ নানাবিধ দানানুষ্ঠান করা হয় এবং সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধর্মীয় দেশনা ও শ্রীমৎ প্রজ্ঞাহিত ভিক্ষুকে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী স্থবির বরণ করা হয়।

 

ধর্মীয় দেশনাকালে প্রধান ধর্মদেশক শ্রীমৎ সত্যমতি ভিক্ষু পরিনির্বাণ প্রাপ্ত সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)কে শ্রদ্ধাচিত্তে স্মরন করে বলেন, লোহাকে যেমন মরিচায় ধ্বংস করে তেমনি হিংসা, দ্বেষ, মোহ মানুষকে ধ্বংস করে। অহিংসা পরম ধর্ম- বুদ্ধের এ চিরন্তন বাণীকে অনুসরন করে সকলকেই মৈত্রীভাব পোষণ করার জন্য হিতোপোদেশ দেন। 

 

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জানুয়ারী এই দিনে রাঙামাটি রাজ বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) পরলোকগত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ