• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে নানান ধর্মীয় আনুষ্ঠানিকতায় মাঘী পূর্ণিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2018   Wednesday

খাগড়াছড়িতে বুধবার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় বৌদ্ধ সম্প্রদায়েরা মাঘী পূর্ণিমা উৎসাহ উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করেছেন বৌদ্ধ ধর্মালম্বীরা।

 

এ উপলক্ষে সকালে জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় ধর্মীয় প্রার্থনার। এ তিথিতে বৌদ্ধ নর-নারীরা দানীয় ও পূজার সামগ্রী নিয়ে বৌদ্ধ বিহারে সমবেত হয়। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় মোমবাতি জ্বালিয়ে বুদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা করেন তারা। প্রথমে বৌদ্ধ ভিক্ষুদের নিকট  পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করে ধর্মীয় দেশনা শ্রবন করে এবং সংঘ দান,অষ্ট পরিস্কার দান,বুদ্ধ মুর্তি দান,হাজার প্রদীপ দানসহ বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান করেন বৌদ্ধ নর-নারীরা। এছাড়া সন্ধ্যায় পঞ্চশীল গ্রহণ ও প্রদীপ পূজা পালন করবেন বৌদ্ধ ধর্মাবলাম্বীরা।

 

উল্লেখ্য, এই পূর্ণিমা বৌদ্ধরা আনন্দের চেয়ে শোকের মাধ্যমে পালন করেন। কারণ এই পূর্ণিমায় ভারতের উত্তর প্রদেশের বৈশালী-এর চাপাল চৈত্যে বুদ্ধ নিজেই তার মহাপরিনির্বানের কথা  বলেন এবং শিষ্যদের সামনে ঘোষণা করেন। আজ হতে তিনমাস পর শুভ বৈশাখী পূর্ণিমায় তিনি মহাপরিনির্বাণ লাভ করেন।  মাঘী পূর্ণিমাকে বৌদ্ধরা বুদ্ধের আয়ু সংস্কারের দিনও বলে থাকেন। তাঁর জীবনের একটি বিয়োগ ব্যাথাজনিত ঘটনা অনুষ্ঠিত হয়েছিলো এই মাঘী পূর্ণিমায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ