• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পিসিপি’র বিরুদ্ধে মামলা দায়ের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2018   Saturday

পিসিপি’র কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে হেয় এবং হয়রানি করার উদ্দেশ্যে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামী করে  মিথ্যা মামলা দায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সন্তু লারমার সমর্থিত  পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)।

 

শনিবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের  জেলা শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিতীষ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, গেল ১২ ফেব্রুয়ারী রাঙামাটি মারি স্টেডিয়ামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খেলার দু-পক্ষের মারামারিতে সুপায়ন চাকমা আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ সন্ধ্যায় সম্পূর্ণ রাজনৈতিক হীন উদ্দেশ্যে পাহাড়ী ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তা  অবরোধ করে মিছিল করে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার নগ্ন উদ্দেশ্যে তারা উক্ত কর্মসূচী পালন করেছিল যা তাদের কার্যক্রমে প্রতিফলিত হয়েছে।

 

প্রেস  বার্তায় আরো বলা হয়, ওইদিন ক্রিকেট খেলায় রান চুরির পর জয়-পরাজয় নির্ধারণ করার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হলে সুপায়ন চাকমা আহত হয়। ওই ঘটনায় পাহাড়ী ছাত্র পরিষদের কোন সদস্য জড়িত ছিল না এবং খেলায়ও অংশগ্রহণ করেনি। পাহাড়ী ছাত্র পরিষদের বিরুদ্ধে ছাত্রলীগের যে বক্তব্য তা মিথ্যাচার ছাড়া কিছু নয়।  এ ঘটনার প্রতিবাদের নামে গেল ১২ ও ১৩ ফেব্রুয়ারী সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে এবং ছাত্রলীগের দুর্বৃত্তরা সাধারণ পথচারী, সাংবাদিক ও পুলিশের উপর হামলা করে।

 

পিসিপি’র কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের  দাবি  জানিয়ে  প্রেস বার্তায়  হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না  হলে তার জন্য উদ্ভূত যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য ছাত্রলীগই দায়ি থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে।

 

উল্লেখ্য, গেল ১২ ফেব্রুয়ারী রাঙামাটি মারি স্টেডিয়ামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হাতে  সদর উপজেলা শাখার সহ-সম্পাদক  সুপায়ন চাকমা আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে  ছাত্রলীগকর্মীরা মিছিল বের এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দেয়। দুদিনে পুলিশের সাথে সংঘর্ষে তিন সংবাদ কর্মী, পথচারী ও পুলিশসহ  প্রায় ৫০ জন আহত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ