• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আগামি নির্বাচনের আগে আন্দোলন করে সরকারের পদত্যাগ করাতে হবে-মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2018   Monday
no

no

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ভূয়া ও মিথ্যা মামলার যে সাজা দিয়েছে সেটি আদালতের নয়, সরকারের। এমন অভিযোগ করে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সরকার অবৈধ দখলদারিত্ব বজায় রাখতে চায় বলেই এ সাজা দিয়েছে। কারণ অবৈধ দখল দারিত্বের একমাত্র বাঁধা হচ্ছে বেগম খালেদা জিয়া। 

 

সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগান এলাকায় মিল্লাত চত্ত্বরে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, আগামি নির্বাচনের আগে আন্দোলন করে এই সরকারের পদত্যাগ করাতে বাধ্য করতে হবে। নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকারে আসতে পারবে।

 

বর্তমান সরকার হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করেছে এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা বলেন, এ সরকারের এই লুটপাটের জন্য এক সময় বিচার হতে হবে। সে বিচারের আওতায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে জড়িত এমপি মন্ত্রীদের সবার বিচার হতে হবে এবং তাদের জায়গা হবে নিজাম উদ্দিন রোডের কারাগারে।

 

এসময় ৩২ ধারাকে ভয়ংকর ও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, এ ধারার মাধ্যমে সাংবাদিকদের লেখার বিন্দুমাত্র যে স্বাধীনতা ছিলো তা হরণ করা হয়েছে।

 

এর আগে বেলা ১১টার দিকে খাগড়াছড়িতে আসেন মাহমুদুর রহমান। মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের বেলবন্ড জমা দেন মাহমুদুর রহমান। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক জয়নাল আবেদিন তার বেলবন্ড গ্রহণ করেন।

 

চলতি বছরের ৭ জানুয়ারি মাহমুদুর রহমান-কে ৮ সপ্তাহের অর্ন্তবর্তী কালীন জামিন দিয়ে নিম্ম আদালতে হাজির হয়ে বেলবন্ড জমা দেয়ার আদেশ দেন হাইকোর্ট।

 

প্রসঙ্গত গেল বছরের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ান সিদ্দিক সম্পর্কে কটুক্তির অভিযোগ করে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক নেতা বিশ্বজিত রায় দাশ, ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন মাহমদুর রহমানের বিরুদ্ধে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ