• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে মারমা কিশোরীদের যৌন নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকায় কালো পতাকা মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2018   Saturday

রাঙামাটির বিলাইছড়িতে দুই মারমা কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ভুক্তভোগীদের গৃহবন্দী করে রাখার প্রতিবাদে শনিবার রাজধানী ঢাকায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করা হয়েছে। 

 

বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক-এর সদস্য সচিব চঞ্চনা চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের উদ্যোগে কালো পতাকা মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে শাহবাগে আসলে সেখানে পুলিশী বাধার সম্মুখীন হয় এবং জাতীয় জাদুঘরের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক চঞ্চনা চাকমার সভাপতিত্বে সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন ফাল্গুনী ত্রিপুরা। সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন নারী নেত্রী রোকেয়া কবির, লেখক ও নৃ-বিজ্ঞানী রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আইনজীবী সাদিয়া আরমান, জান্নাতুল মরিয়ম, আরডিসির জান্নাত-ই-ফেরদৌসী, গবেষক সায়দিয়া গুলরুখ প্রমুখ। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পিসিপি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রিবেং দেওয়ান, বাগাছাস ঢাকা মহানগরের সভাপতি অলিক মৃ, সাসুর দপ্তর সম্পাদক ইলিয়াস মুরমু। কালো পতাকা মিছিলের সাথে আরো সংহতি জানান বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চানচিয়া, মাদল, উদীচীসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি মনিরা ত্রিপুরা।


সমাবেশ থেকে অবিলম্বে রাঙামাটির বিলাইছড়িতে দুই মারমা বোনের যৌন নির্যাতনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, ভিক্টিমদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান ও গৃহবন্দী থেকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ এবং রাঙামাটি সদর হাসপাতালে ভিক্টিমদের সহায়তাকারীদের উপর হামলার বিচার,পুন:রায় মেডিক্যাল রিপোর্ট প্রকাশ এবং তদন্ত কমিটি গঠন,পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে আদিবাসী নারীর উপর সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, আদিবাসী নারীদের নিরাপত্তা,পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক সকল অস্থায়ী সেনাক্যাম্প ও অপারেশন উত্তরণ প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য রোড ম্যাপ ঘোষণা করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ