• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উন্নয়নশীল দেশে উন্নতি হওয়ায় রাঙামাটি মেডিকেল কলেজের আনন্দ র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2018   Thursday

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) ষ্ট্যাটাস থেকে উত্তরণের ঐতিহাসিক সাফল্য অর্জন উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি মেডিকেল কলেজ ও রাঙামাটি সদর হাসপাতালের উদ্যোগে  আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়েছে।

 

জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয়ে সিভিল সার্জন শহীদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন,রাঙামাটি মেডিকেল কলেজের শিশু বিভাগের হেড প্রফেসার ডা,আবুল কালাম আজাদ, ডেপুটি সিভিল সার্জন ও গাইনী জুনিয়র কনসাল্টটেন ডা.নিহার নন্দি,শিশু ও নবজাতক কনসাল্টটেন ডা.আবদুল হাই ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হাসপাতালের চারদিকে প্রদক্ষিণ করে। র‌্যালীতে মেডিকেল কলেজ শিক্ষার্থী,রাঙামাটি নাসিং ইনষ্টিটিউট শিক্ষার্থী,কমিউনিটি হেলথ প্রোপ্রাইডার স্বাস্থ্য কর্মীরাসহ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের কর্মকর্তা কর্মচারিরা অংশ গ্রহন করেন।

 

বক্তারা বলেন,দেশবাসী ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি হয়ে নতুন যুগের সূচনা করায় আমরা অত্যন্ত গর্বিত। ভবিয্যতে দেশকে আরো সামনে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। এ সাফল্য শুধু সরকারের একা নয় এ সাফল্য  বাংলাদেশের সকল নাগরিকের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ