• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে মহালছড়িতে আনন্দ শোভাযাত্রা

মিল্টন চাকমা,মহালছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2018   Thursday

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এর ঐতিহাসিক সাফল্য অর্জন উপলক্ষে বৃহস্পতিবার মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বিশাল এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

 

বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পৃথক পৃথক ব্যানার নিয়ে অংশগ্রহনের মধ্য দিয়ে বিশাল এক আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ শহীদ বিন এরশাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিপিকা খীসা, আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী, মহালছড়ি আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

 

আলোচনায় বক্তারা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মাধ্যমে বাংলাদেশ একটি যোগ্যতম দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার পথে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেলো। বক্তারা আরো বলেন, আজকের যা কিছু অর্জন তা সবকিছুই একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যতার অর্জন।

 

বক্তারা বাংলাদেশের উন্নয়ন যাতে থেমে না যায়, সেজন্য দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ