• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অপহৃত দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে মহালছড়িতে তিন সংগঠনের মানববন্ধন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2018   Friday

রাঙামাটির থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধারসহ গণতান্ত্রিক ইউপিডিএফ প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও তার সহযোগিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার মহালছড়িতে মানববন্ধন করেছে পাহাড়ি ছাত্র পরিষদসহ তিন সংগঠন।

 

মহালছড়ির ২৪ মাইল নামক চৌরাস্তার মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি রতন স্মৃতি খীসা, মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মেনন চাকমা, সাবেক ইউপি সদস্যা মল্লিকা চাকমা প্রমূখ।

 

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অপহরণের ৬ দিনেও অপহৃত দুই নেত্রীকে উদ্ধারে পুলিশের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে দুই নেত্রীর জীবন নিয়ে শঙ্কা বেড়েই চলেছে।


বক্তারা অবিলম্বে দুই নেত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারপূর্বক অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের সন্ত্রাসী কর্মকা- বন্ধে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

উল্লেখ্য, গেল রোববার রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় সন্ত্রাসীরা তিন সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ