• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে রামগড়ে তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2018   Saturday

অপহৃত হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) এর দুই নেত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারর দাবীতে আজ শনিবার খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ-সমাবেশ করেছে তিন সংগঠন। 

 

পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বৃৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) উদ্যোগে বিক্ষোভ-মিছিলটি রামগড় উপজেলা সদর যৌথ খামার যাত্রী ছাউনী থেকে বের করে যৌথ খামার বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।


সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি রামগড় উপজেলাা শাখার সহ-সভাপতি সুরেশ চাকমার, ইউনাইটে পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রামগড় ইউনিটের সংগঠক পরম ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামে উপজেলা শাখার সদস্য অভি ত্রিপুরা প্রমূখ।


সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দুই নেত্রীকে উদ্ধারের জন্য প্রশাসন তৎপরতা না থাকায় ৬ দিনেও অপহরণকারীদের গ্রেফতার হয়নি। প্রশাসনের দায়িত্ব অবহেলা করায় সন্ত্রাসীরা মামলা বাদী দয়াসোনা চাকমার  পিতাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। প্রশাসনের এসব কর্মকান্ডের ফলে এবং অপরাধীদের সঠিক বিচার না হওয়ায় আইনের প্রতি জনগণের আস্থা-বিশ্বাস ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে।



বক্তারা, বিভিন্ন মামলার আসামী তপন জ্যোতি চাকমা বর্মা, তাদিন্দ্রলাল চাকমা পেলেসহ তাদের সকল অনুসারীদের গ্রেফতার ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃদের উদ্ধারের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ