• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2018   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) পিপিএম মোঃ ইউসুফ সিদ্দিকী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি বেলায়েত হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ রুবেল’সহ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, জেলা উন্নয়ন কমিটির প্রতিটি সভায় উপস্থিত থেকে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ জেলার প্রান্তিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে ।

 

তিনি আরো বলেন, এ জেলার সমস্যাগুলোকে চিহ্নিত করে সভায় তুলে ধরে আলোচনার মাধ্যমে সমাধান করে এ জেলার উন্নয়ন আরো বৃদ্ধি করা সম্ভব। সমন্বিতভাবে সকলে কাজ করলে এ জেলার সার্বিক উন্নয়ন ঘটবে।

 

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলায় অবৈধ ইটভাটা’সহ বিভিন্ন অপরাধমূলক কাজ রুখতে প্রশাসন থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অপরাধমূলক যে কোন তথ্য থাকলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসন থেকে ২৫ ও ২৬ মার্চ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, প্রশাসনের উদ্যোগে জেলার জুরাছড়ি, কাপ্তাই ও নানিয়ারচর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করা হয়েছে। কাউখালী উপজেলাকেও ভিক্ষুক মুক্ত করার কার্যক্রম এগিয়ে চলেছে।  প্রশাসনের সকল উন্নয়নমূলক কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

রাঙামাটি পুলিশ বিভাগের সহকারী পুলিশ সুপার মোঃ ইউসুফ সিদ্দিকী বলেন, যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড যাতে এ জেলার কোন এলাকায় না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এরপরও যে কোন অপরাধমূলক কর্মকান্ড ও মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রসাশনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

 

রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা বলেন, বর্তমানে পৌরসভার একটি প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কার করা হচ্ছে। এছাড়া “ক্লিন রাঙামাটি গ্রীন রাঙামাটি” প্রকল্পের মাধ্যমে শহরকে আরো পরিচ্ছন্ন রাখার কাজ এগিয়ে চলছে।

 

 সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন বলেন, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান ও রাণীর হাট হতে ডিসি বাংলো পর্যন্ত রাস্তা প্রশস্তÍ ও সৌন্দর্যকরণের কাজ এগিয়ে চলছে। শীঘ্রই সকল কাজ সম্পন্ন করা হবে। অন্যদিকে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচরে চেঙ্গী নদীর উপর ব্রীজ নির্মাণের কাজও এ বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সওজ এর অধীনে রাস্তার সাধারণ মেরামতের কাজ চলমান রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ