• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2018   Monday

কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় সোমবার মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

 

ভোরে  ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। এদিন উপজেলার সকল সরকারি, বেসরকারি,স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে কর্ণফুলী ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজে পুলিশ, আনসার- ভিডিপি,নৌ- স্কাউট ও বিভিন্ন স্কুল- কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে। কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলজার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউএনও তারিকুল আলম, সহকারি পুলিশ সুপার আসলাম ইকবাল, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগমসহ উপজেলার বিভিন্ন  বিভাগীয় প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যক দর্শক। কুচকাওয়াজ শেষে স্কুলের ছাত্রছাত্রী ও নৌ-স্কাউটরা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।

 

এছাড়া, স্কুলের ছাত্রছাত্রীদের, মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে এবং উপস্থিত ভদ্র পুরুষ মহিলা ও উপজেলা প্রশাসন একাদশ বনাম স্থানীয় গন্যমান্য ব্যাক্তি একাদশের মধ্যে ক্রীড়া   প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও তারিকুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলজার হোসেন। বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার আসলাম ইকবাল, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে ডিসপ্লে,ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ